পর্তুগালে প্রথমবারের মতো ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি ইউরোপের বাজারে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে প্রথমবারের মতো পর্তুগালে চিকিৎসা-সংক্রান্ত ওষুধের চালান পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, প্রথম চালানে রাজেন্দ্রপুর জেনারেল ফ্যাসিলিটিতে ইউরোপীয় ইউনিয়নের জিএমপি (EU-GMP) অনুমোদিত কারখানায় উৎপাদিত Amantadine 100 mg ক্যাপসুল এবং মিরপুর পোটেন্ট ফ্যাসিলিটিতে উৎপাদিত Fludrocortisone 0.1 mg ও Cabergoline 0.5 mg ট্যাবলেট রপ্তানি করা হয়েছে। উভয় উৎপাদন কেন্দ্রই ইউরোপীয় ইউনিয়নের জিএমপি অনুমোদিত।
রেনাটার মতে, পর্তুগালের ...

রেনাটার মতে, পর্তুগালের বাজারে প্রবেশ ইউরোপজুড়ে কোম্পানির আন্তর্জাতিক সম্প্রসারণ কৌশলের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন এই বাজারে প্রবেশের মাধ্যমে ইউরোপে রেনাটার উপস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।