চট্টগ্রামে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাই-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যাখ্যা চাওয়ার জবাবে উৎপাদন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এস.আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএসইকে দেওয়া এক চিঠিতে কোম্পানিটি জানায়, তাদের নিয়ন্ত্রণের বাইরে সৃষ্ট বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে নিয়মিত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

কোম্পানির ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর কোনো পূর্ব নোটিশ ছাড়াই প্রতিষ্ঠানের ব্যাংক ...

চট্টগ্রামে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাই-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যাখ্যা চাওয়ার জবাবে উৎপাদন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এস.আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএসইকে দেওয়া এক চিঠিতে কোম্পানিটি জানায়, তাদের নিয়ন্ত্রণের বাইরে সৃষ্ট বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে নিয়মিত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

কোম্পানির ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর কোনো পূর্ব নোটিশ ছাড়াই প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে ব্যাংকগুলো ঋণপত্র (এলসি) খোলার ওপর বিধিনিষেধ আরোপ করে। ফলে প্রয়োজনীয় রাসায়নিক ও কাঁচামাল আমদানি ব্যাহত হয়। পাশাপাশি ধীরে ধীরে অধিকাংশ দক্ষ শ্রমিক চাকরি ছেড়ে যাওয়ায় উৎপাদন চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে।

এস আলম কোল্ড রোলড আরও জানিয়েছে, এসব কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে সংকট নিরসন এবং নিয়মিত কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হলে দ্রুত উৎপাদন পুনরায় শুরু করা হবে এবং সে বিষয়ে ডিএসইকে জানানো হবে।

কোম্পানিটি সতর্ক করে বলেছে, অল্প সময়ের মধ্যে উৎপাদন পুনরায় শুরু করা না গেলে এর উল্লেখযোগ্য নেতিবাচক আর্থিক প্রভাব প্রতিষ্ঠানের ওপর পড়তে পারে। কোম্পানির এই ব্যাখ্যা ডিএসইর ২ আগস্ট পাঠানো ব্যাখ্যা চাওয়ার চিঠির পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে।