শেয়ারবাজারে পতন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৬ আগস্ট) মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। একইচিত্র দেখা গেছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮৬১ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৮ পয়েন্ট।
আজ ডিএসইতে ১ হাজার ১৪৭ কোটি ৭৪ লাখ টাকার ...

আজ ডিএসইতে ১ হাজার ১৪৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ১১১ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৬ কোটি ২৫ লাখ টাকার বা ৩ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৮ টি বা ২২.৪৫ শতাংশের। আর দর কমেছে ২৬৩ টি বা ৬৭.০৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪১ টি বা ১০.৪৬ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ২৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭ টির, কমেছে ১২৭ টির এবং পরিবর্তন হয়নি ২৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৭২৫ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ২৬ পয়েন্ট।