বিনোদন প্রতিবেদক :   জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে গান পরিবেশনের সময় ব্যান্ড তারকা হাসানকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং সংগীত অঙ্গনের একাধিক ব্যক্তির ফেসবুক পোস্টে এ ঘটনার সত্যতা মিলেছে।

ভিডিওতে দেখা যায়, মঞ্চের সামনের অংশে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে গান পরিবেশন করছিলেন হাসান। এ সময় দর্শক সারি থেকে ছুড়ে মারা একটি পানির বোতল ...

বিনোদন প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে গান পরিবেশনের সময় ব্যান্ড তারকা হাসানকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং সংগীত অঙ্গনের একাধিক ব্যক্তির ফেসবুক পোস্টে এ ঘটনার সত্যতা মিলেছে।

ভিডিওতে দেখা যায়, মঞ্চের সামনের অংশে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে গান পরিবেশন করছিলেন হাসান। এ সময় দর্শক সারি থেকে ছুড়ে মারা একটি পানির বোতল সরাসরি তার মুখে আঘাত করে। আঘাতের পর বোতলের পানি তার শরীর ও মঞ্চে ছড়িয়ে পড়ে। তবে ঘটনাটির পরও তিনি পরিবেশনা চালিয়ে যান।

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেলসহ দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড অংশ নেয়।

ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সংগীত পরিচালক ও সুরকার প্রিন্স মাহমুদ। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, কনসার্টে হাসান যখন ব্যান্ড নিয়ে গান করছিলেন, তখন তাকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারা হয়। একই সময়ে মঞ্চের সামনে একটি দল ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিচ্ছিল বলেও তিনি দাবি করেন। তিনি প্রশ্ন তোলেন, তারা কারা এবং কী উদ্দেশ্যে অনুষ্ঠানে এসেছিল।

পোস্টে প্রিন্স মাহমুদ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার আহ্বান জানিয়ে বলেন, মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো সফল আয়োজনের অন্যতম প্রধান শর্ত। এ ক্ষেত্রে আয়োজকরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।