সাপ্তাহিক লুজারের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিল
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (০২-০৬ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ৯.২৯ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - সেনা ইন্স্যুরেনন্সের ৮.৮৩ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৭.৬১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৪২ শতাংশ, আর্গন ডেনিমসের ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (০২-০৬ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ৯.২৯ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - সেনা ইন্স্যুরেনন্সের ৮.৮৩ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৭.৬১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৪২ শতাংশ, আর্গন ডেনিমসের ৭.০৩ শতাংশ, এসবিএসি ব্যাংকের ৬.৬৭ শতাংশ, টেকনো ড্রাগসের ৬.৪৯ শতাংশ, জিকিউ বলপেনের ৬.৪৮ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ৬.২৫ শতাংশ ও ফাইন ফুডসের ৫.৮৯ শতাংশ শেয়ার দর কমেছে।