অর্থ বাণিজ্য প্রতিবেদক :   গত সপ্তাহে (০২-০৬ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে।তবে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে। সপ্তাহটিতে প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগ বেড়েছে ২ হাজার ৭৮১ কোটি টাকা।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫ হাজার ১৩৩ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৯১৪ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (০২-০৬ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে।তবে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে। সপ্তাহটিতে প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগ বেড়েছে ২ হাজার ৭৮১ কোটি টাকা।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫ হাজার ১৩৩ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৯১৪ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ২ হাজার ৭৮১ কোটি টাকা বা ০.৩৯ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৭২৭ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ২৯৯ কোটি ৬১ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৭২ কোটি ২৪ লাখ টাকার বা ১০ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৮৬১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৮১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৮ টির বা ৪৮.৩২ শতাংশের, কমেছে ১৭৯ টির বা ৪৬.০১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির বা ৫.৬৫ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮০ কোটি ৩৯ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৭২৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৯ টির দর বেড়েছে, ১২৭ টির দর কমেছে এবং ২৩ টির দর অপরিবর্তিত রয়েছে।