ঋণের জট কাটলেও নতুন জাহাজ পেতে আরও তিন বছর, বহরে এখনো মাত্র ৭ জাহাজ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহর সম্প্রসারণে দীর্ঘদিনের জট কিছুটা কাটলেও নতুন জাহাজ পেতে আরও অন্তত তিন বছর অপেক্ষা করতে হবে। চীনের ঋণে চারটি জাহাজ কেনার ঋণচুক্তি সম্পন্ন হলেও নির্মাণ শেষ করে হস্তান্তরে সময় লাগবে। অন্যদিকে সরকারি অর্থায়নে দুটি এবং বিএসসির নিজস্ব অর্থায়নে একটি জাহাজ কেনার প্রকল্প এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বর্তমানে বিএসসির বহরে রয়েছে মাত্র সাতটি জাহাজ। অথচ সমুদ্রপথে পণ্য পরিবহনে বাংলাদেশকে বছরে প্রায় ১৫ বিলিয়ন ডলার ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহর সম্প্রসারণে দীর্ঘদিনের জট কিছুটা কাটলেও নতুন জাহাজ পেতে আরও অন্তত তিন বছর অপেক্ষা করতে হবে। চীনের ঋণে চারটি জাহাজ কেনার ঋণচুক্তি সম্পন্ন হলেও নির্মাণ শেষ করে হস্তান্তরে সময় লাগবে। অন্যদিকে সরকারি অর্থায়নে দুটি এবং বিএসসির নিজস্ব অর্থায়নে একটি জাহাজ কেনার প্রকল্প এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বর্তমানে বিএসসির বহরে রয়েছে মাত্র সাতটি জাহাজ। অথচ সমুদ্রপথে পণ্য পরিবহনে বাংলাদেশকে বছরে প্রায় ১৫ বিলিয়ন ডলার ভাড়া গুনতে হয়, যার বড় অংশই বিদেশি জাহাজ কোম্পানির কাছে চলে যায়। দেশি জাহাজ থেকে বৈদেশিক মুদ্রা আসে প্রায় ২ বিলিয়ন ডলার।
চীনের এক্সিম ব্যাংকের ঋণে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার ও দুটি মাদার বাল্ক ক্যারিয়ার কেনার জন্য ২ হাজার ৬২০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক ঋণ দেবে ২ হাজার ৪৮৬ কোটি টাকা। তবে জাহাজ নির্মাণ ও হস্তান্তর শেষ হতে অন্তত আড়াই থেকে তিন বছর লাগবে।
এদিকে সরকারি অর্থায়নে দুটি মিডিয়াম-রেঞ্জ অয়েল ট্যাংকার কেনার প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আর বিএসসির নিজস্ব অর্থায়নে একটি বাল্ক ক্যারিয়ার কেনার উদ্যোগও ডিপিপি পুনর্গঠনের পর্যায়ে রয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মীর আহমেদ তারিকুল ওমর বলেন, ডিপিপি অনুমোদনের পরই প্রকল্পগুলোর বাস্তবায়ন শুরু হবে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, সরকারি অর্থ বা বিদেশি ঋণে জাহাজ কেনার প্রক্রিয়া দীর্ঘ হলেও নিজস্ব অর্থায়নে কাজ দ্রুত এগোয়। গত দুই অর্থবছরে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা মুনাফা করেছে বিএসসি এবং নিজস্ব অর্থে দুটি বাল্ক ক্যারিয়ারও বহরে যুক্ত করেছে।