তারকা দম্পতিকে ঘিরে বিস্ফোরক দাবি
বিনোদন ডেস্ক : বলিউডের এক জনপ্রিয় অভিনেতাকে ঘিরে বিস্ফোরক দাবি করেছেন প্রাইভেট ইনভেস্টিগেটর তান্যা পুরী। তবে তিনি কারও নাম প্রকাশ করেননি। তবুও তাঁর মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তান্যা জানান, এক বলিউড অভিনেতার স্ত্রী স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের সত্যতা জানতে তাঁর সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তদন্তের পর তাঁরা এমন কিছু তথ্য পেয়েছেন, যা ওই দম্পতির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে বলে দাবি করেন তিনি।
তান্যার ভাষ্য, বাইরে থেকে ...

তান্যার ভাষ্য, বাইরে থেকে ওই অভিনেতাকে একজন আদর্শ স্বামী, দায়িত্বশীল বাবা এবং সুখী পরিবারের মানুষ বলেই মনে হয়। কিন্তু বাস্তবে তিনি নিজের চেয়ে অনেক কম বয়সি অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলে তদন্তে উঠে এসেছে।
তিনি আরও দাবি করেন, অভিনেতাটি এমন একটি জনপ্রিয় চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত, যেখানে নিয়মিত তরুণ অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে হয়। শুটিংয়ের বাইরেও তাঁদের কয়েকজনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করেন তান্যা।
শুধু তাই নয়, ওই দম্পতির ব্যক্তিগত জীবন সম্পর্কেও চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। তান্যার মতে, অভিনেতার স্ত্রী তাঁকে জানিয়েছেন, বহু বছর ধরে তাঁদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক নেই। এমনকি তাঁরা একই কক্ষেও ঘুমান না। দুই সন্তান থাকলেও দুজন আলাদা করে একজন করে সন্তানের দেখাশোনা করেন।
তান্যা বলেন, সবকিছু জানার পরও দম্পতি এখনও একসঙ্গেই আছেন। তাঁর মতে, তারকাদের জন্য বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। কারণ, ব্যক্তিগত জীবনের প্রতিটি বিষয় জনসমক্ষে চলে আসে এবং বিচ্ছেদের প্রভাব তাঁদের ভাবমূর্তির ওপরও পড়তে পারে।
তবে পুরো সাক্ষাৎকারে তান্যা কোথাও অভিনেতা বা তাঁর স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি। ফলে তাঁর এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। নাম প্রকাশ না করলেও তাঁর মন্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তারকার নাম নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।