তিন লিজিং কোম্পানির শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ অনুযায়ী প্রতিষ্ঠান গুলোকে 'অকার্যকর (Non-Viable)' ঘোষণা করায় সোমবার (১০ আগস্ট) থেকে শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।
ডিএসই জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের স্বার্থে কোম্পানি তিনটির ...
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ অনুযায়ী প্রতিষ্ঠান গুলোকে 'অকার্যকর (Non-Viable)' ঘোষণা করায় সোমবার (১০ আগস্ট) থেকে শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।
ডিএসই জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের স্বার্থে কোম্পানি তিনটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে।
এর আগে বাংলাদেশ ব্যাংক অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে এই তিন লিজিংসহ কয়েকটি দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেয়। সেই ধারাবাহিকতায় এবার প্রতিষ্ঠানটিকে 'অকার্যকর' ঘোষণা করে এর শেয়ার লেনদেনও স্থগিত করা হলো।