বিনোদন ডেস্ক :   বলিউডের এক সময়ের আলোচিত জুটি সালমান খান ও ঐশ্বরিয়া রাই। তাদের সম্পর্ক, বিচ্ছেদ এবং পরবর্তী সময়ের নানা বিতর্ক এখনও আলোচনায় ফিরে আসে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান খানের একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হওয়ায় আবারও সেই প্রসঙ্গ নতুন করে চর্চায় এসেছে।

ভাইরাল হওয়া সাক্ষাৎকারটি জ্যেষ্ঠ সাংবাদিক প্রভু চাওলার নেওয়া। সেখানে ঐশ্বরিয়া রাইকে নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে শান্তভাবেই জবাব দেন সালমান। তিনি বলেন, ঐশ্বরিয়া একসময় তার ভালো বন্ধু ছিলেন, তবে ...

বিনোদন ডেস্ক : বলিউডের এক সময়ের আলোচিত জুটি সালমান খান ও ঐশ্বরিয়া রাই। তাদের সম্পর্ক, বিচ্ছেদ এবং পরবর্তী সময়ের নানা বিতর্ক এখনও আলোচনায় ফিরে আসে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান খানের একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হওয়ায় আবারও সেই প্রসঙ্গ নতুন করে চর্চায় এসেছে।

ভাইরাল হওয়া সাক্ষাৎকারটি জ্যেষ্ঠ সাংবাদিক প্রভু চাওলার নেওয়া। সেখানে ঐশ্বরিয়া রাইকে নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে শান্তভাবেই জবাব দেন সালমান। তিনি বলেন, ঐশ্বরিয়া একসময় তার ভালো বন্ধু ছিলেন, তবে সেই সম্পর্ক অতীত। দুজনই নিজ নিজ জীবনে এগিয়ে গেছেন এবং পুরোনো বিষয় নিয়ে আর কথা বলতে চান না।

তবে সাক্ষাৎকারের একপর্যায়ে সাংবাদিক যখন সালমানের বিরুদ্ধে প্রেমিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের প্রসঙ্গ তোলেন, তখন দৃশ্যত বিরক্ত হয়ে সামনে থাকা টেবিলে জোরে আঘাত করেন অভিনেতা। মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে এবং সেটিই এখন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।

ওই সাক্ষাৎকারে সালমান দাবি করেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তিনি একমত নন। তিনি বলেন, যদি সত্যিই তিনি কারও ওপর সহিংস আচরণ করতেন, তাহলে তার ফল আরও ভয়াবহ হতো—এমন মন্তব্যও করেন তিনি। তার এই বক্তব্য নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, অতীতে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া রাই অভিযোগ করেছিলেন, সম্পর্ক ভাঙার পরও সালমান তাকে ফোন করে বিরক্ত করতেন এবং সম্পর্ক চলাকালে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আরও জানিয়েছিলেন, আত্মসম্মানের প্রশ্নে ভবিষ্যতে আর কখনো সালমান খানের সঙ্গে কাজ করবেন না।

২০০২ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। এরপর দুজনই নিজেদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে এগিয়ে গেলেও সেই সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা এখনও বলিউডের অন্যতম আলোচিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়।