সাদিয়ার সঙ্গে প্রেম ছিল, বললেন বাসার
বিনোদন প্রতিবেদক : একসময় ছোট পর্দার জনপ্রিয় জুটি ছিলেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। একসঙ্গে অভিনীত তাদের নাটকগুলো দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই সময় থেকেই তাদের প্রেমের গুঞ্জন শোবিজে আলোচনার বিষয় ছিল। তবে দীর্ঘদিন সেই গুঞ্জন অস্বীকার করলেও এবার প্রথমবারের মতো সাদিয়া আয়মানের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন অভিনেতা খায়রুল বাসার।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে খায়রুল বাসার জানান, নাটকে অভিনয়ের আগেই তাদের পরিচয় হয়েছিল। একটি বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে ...
বিনোদন প্রতিবেদক : একসময় ছোট পর্দার জনপ্রিয় জুটি ছিলেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। একসঙ্গে অভিনীত তাদের নাটকগুলো দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই সময় থেকেই তাদের প্রেমের গুঞ্জন শোবিজে আলোচনার বিষয় ছিল। তবে দীর্ঘদিন সেই গুঞ্জন অস্বীকার করলেও এবার প্রথমবারের মতো সাদিয়া আয়মানের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন অভিনেতা খায়রুল বাসার।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে খায়রুল বাসার জানান, নাটকে অভিনয়ের আগেই তাদের পরিচয় হয়েছিল। একটি বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে প্রথম দেখা, এরপর ধীরে ধীরে বন্ধুত্ব থেকে সম্পর্ক প্রেমে রূপ নেয়।
অভিনেতা বলেন, ‘তখন গুঞ্জন বলে উড়িয়ে দিতাম। কারণ ভালো কিছু ভালো থাকে না। ভালো রাখাটা কঠিন হয়ে যায়। এ কারণেই বিষয়টি এড়িয়ে যেতাম। তবে সাদিয়ার সঙ্গে আমার প্রেম ছিল।’
তবে সেই সম্পর্ক এখন অতীত। কয়েক বছর আগেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানান খায়রুল বাসার। তবে কী কারণে সম্পর্কের ইতি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।
খায়রুল বাসার আরও বলেন, নিজেদের ভালোর কথা ভেবেই এখন তারা একসঙ্গে কাজ করছেন না। তার ভাষায়, স্বাভাবিকভাবে একসঙ্গে কাজ করার মতো পরিস্থিতি বর্তমানে নেই। তাই আপাতত জুটি হয়ে পর্দায় ফেরার পরিকল্পনাও নেই।
করোনা-পরবর্তী সময়ে খায়রুল বাসার ও সাদিয়া আয়মান ছোট পর্দার অন্যতম জনপ্রিয় জুটিতে পরিণত হন। তাদের অভিনীত একাধিক নাটক ইউটিউবে কোটি কোটি ভিউ অর্জন করে। তবে হঠাৎ করেই এই জুটিকে আর একসঙ্গে কোনো নাটকে দেখা যায়নি। সম্প্রতি খায়রুল বাসারের এই স্বীকারোক্তির পর সেই বিরতির কারণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।