অর্থ বাণিজ্য প্রতিবেদক :   দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুইদিনের উত্থানের পরে বুধবার (১২ আগস্ট) মূল্যসূচকের পতন হয়। যা সপ্তাহের শেষ কার্যদিবসেও অব্যাহত ছিল। এছাড়া লেনদেন কমে হাজার কোটির নিচে নেমে এসেছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮৮৪ পয়েন্টে। যা ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুইদিনের উত্থানের পরে বুধবার (১২ আগস্ট) মূল্যসূচকের পতন হয়। যা সপ্তাহের শেষ কার্যদিবসেও অব্যাহত ছিল। এছাড়া লেনদেন কমে হাজার কোটির নিচে নেমে এসেছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮৮৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬ পয়েন্ট। এর আগের দুই কার্যদিবসের উত্থানের মঙ্গলবার ৫৯ পয়েন্ট ও সোমবার ২৩ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ৯২৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৭৩ কোটি ৭৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৪৮ কোটি ৬ লাখ টাকার বা ১৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৫ টি বা ৩৪.৮৮ শতাংশের। আর দর কমেছে ১৮২ টি বা ৪৭.০৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭০ টি বা ১৮.০৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৪৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯১ টির, কমেছে ১০৪ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৮০৩ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৩৮ পয়েন্ট।