অর্থ বাণিজ্য প্রতিবেদক : অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি। একই সঙ্গে ব্যাংকটির পরিচালকের সর্বোচ্চ সংখ্যা ৮ জন থেকে বাড়িয়ে ১০ জন করার প্রস্তাব অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।

গত ১৩ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রস্তাবগুলো বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে।

ব্যাংকটি জানিয়েছে, অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি। একই সঙ্গে ব্যাংকটির পরিচালকের সর্বোচ্চ সংখ্যা ৮ জন থেকে বাড়িয়ে ১০ জন করার প্রস্তাব অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।

গত ১৩ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রস্তাবগুলো বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে।

ব্যাংকটি জানিয়েছে, অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হবে। এ মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে।

এ ছাড়া ব্যাংকের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট বিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

এসব প্রস্তাবের ওপর শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৪ অক্টোবর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজন করবে সিটি ব্যাংক। সভাটি ডিজিটাল প্ল্যাটফর্মে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ইজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর ২০২৬।

বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন ও অনাপত্তি পাওয়ার পর প্রস্তাবগুলো কার্যকর হবে।