এবার পতনে সপ্তাহ শুরু
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস মূল্যসূচকের পতন হয়। এরপরে চলকি সপ্তাহও পতনে শুরু হয়েছে। তবে লেনদেন বেড়ে হাজার কোটির উপরে উঠে এসেছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার (১৬ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮৬০ পয়েন্টে। যা গত ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস মূল্যসূচকের পতন হয়। এরপরে চলকি সপ্তাহও পতনে শুরু হয়েছে। তবে লেনদেন বেড়ে হাজার কোটির উপরে উঠে এসেছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার (১৬ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮৬০ পয়েন্টে। যা গত সপ্তাহের শেষ দুই কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ১৩ পয়েন্ট ও বুধবার ৬ পয়েন্ট কমেছিল। এর আগের দুই কার্যদিবসের উত্থানের মঙ্গলবার ৫৯ পয়েন্ট ও সোমবার ২৩ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ১ হাজার ১৩০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৯২৫ কোটি ৬৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২০৫ কোটি ১০ লাখ টাকার বা ২২ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০২ টি বা ২৬.১৫ শতাংশের। আর দর কমেছে ২৪৭ টি বা ৬৩.৩৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪১ টি বা ১০.৫১ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৭৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৪ টির, কমেছে ১১২ টির এবং পরিবর্তন হয়নি ৩৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৭৩৫ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৪৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ২৫ পয়েন্ট।