শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস মূল্যসূচকের পতন হয়। এরপরে চলতি সপ্তাহও পতনে শুরু হয়। যা সোমবারও (১৭ আগস্ট) অব্যাহত ছিল। এছাড়া লেনদেন কমে হাজার কোটির নিচে নেমে এসেছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (১৭ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস মূল্যসূচকের পতন হয়। এরপরে চলতি সপ্তাহও পতনে শুরু হয়। যা সোমবারও (১৭ আগস্ট) অব্যাহত ছিল। এছাড়া লেনদেন কমে হাজার কোটির নিচে নেমে এসেছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (১৭ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮১৪ পয়েন্টে। যা এর আগের তিন কার্যদিবসের পতনের মধ্যে রবিবার ২৪ পয়েন্ট ও গত সপ্তাহের বৃহস্পতিবার ১৩ পয়েন্ট ও বুধবার ৬ পয়েন্ট কমেছিল। এর আগের দুই কার্যদিবসের উত্থানের মঙ্গলবার ৫৯ পয়েন্ট ও সোমবার ২৩ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ৯৯৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ১৩০ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৩৫ কোটি ৯১ লাখ টাকার বা ১২ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৪ টি বা ১৩.৮১ শতাংশের। আর দর কমেছে ৩১৮ টি বা ৮১.৩৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৯ টি বা ৪.৮৬ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ১০৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০ টির, কমেছে ১৬৭ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৬২৪ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৭৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ৬৮ পয়েন্ট।