বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছে। মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন তিনি। ছবিতে তাঁর স্টাইলিশ পোশাক ও সাবলীল উপস্থিতি নিয়ে প্রশংসা করছেন ভক্তরা।

সাম্প্রতিক সময়ে সিনেমার শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন অপু। কাজের ফাঁকে পাহাড় ও ঝরনার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সেসব মুহূর্তের ছবি ও ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন তিনি।

তবে মঙ্গলবার সকালে প্রকাশ করা ছবিগুলোতে দেখা গেছে ভিন্ন এক ...

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছে। মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন তিনি। ছবিতে তাঁর স্টাইলিশ পোশাক ও সাবলীল উপস্থিতি নিয়ে প্রশংসা করছেন ভক্তরা।

সাম্প্রতিক সময়ে সিনেমার শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন অপু। কাজের ফাঁকে পাহাড় ও ঝরনার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সেসব মুহূর্তের ছবি ও ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন তিনি।

তবে মঙ্গলবার সকালে প্রকাশ করা ছবিগুলোতে দেখা গেছে ভিন্ন এক পরিবেশ। সমুদ্রতটে তোলা ছবিতে হালকা রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন অপু। ছবিগুলো ঠিক কোথায় তোলা হয়েছে, তা অবশ্য ক্যাপশনে জানাননি তিনি। নেপালে অবস্থান করলেও দেশটিতে সমুদ্রসৈকত নেই।

ছবিতে অপুর পরনে ছিল স্লিভলেস কালো ক্যাজুয়াল টপস। মাথায় ক্যাপ, চোখে রোদচশমা এবং খোলা চুলে বেশ স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন তিনি। হালকা হাসিতে ক্যামেরার সামনে তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থিতিও নজর কেড়েছে।

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যে সরব হয়ে ওঠে পোস্টের কমেন্ট বক্স। অপুর পোশাক ও নতুন লুকের প্রশংসা করে নানা মন্তব্য করছেন তাঁরা। অনেকে ভালোবাসাও প্রকাশ করেছেন।

সাম্প্রতিক সময়ে ভ্রমণের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন অপু। এবারও তাঁর নতুন লুকের ছবিগুলো ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।