শেয়ারবাজারে টানা ৫ কার্যদিবস পতন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস মূল্যসূচকের পতন হয়। এরপরে চলতি সপ্তাহও পতনে শুরু হয়। যা মঙ্গলবারও (১৮ আগস্ট) অব্যাহত ছিল। এতে ৫ কার্যদিবসে ডিএসইর মূল্যসূচক কমেছে ১৩০ পয়েন্ট।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৭৪ পয়েন্টে। যা এর আগের চার কার্যদিবসের পতনের মধ্যে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস মূল্যসূচকের পতন হয়। এরপরে চলতি সপ্তাহও পতনে শুরু হয়। যা মঙ্গলবারও (১৮ আগস্ট) অব্যাহত ছিল। এতে ৫ কার্যদিবসে ডিএসইর মূল্যসূচক কমেছে ১৩০ পয়েন্ট।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৭৪ পয়েন্টে। যা এর আগের চার কার্যদিবসের পতনের মধ্যে সোমবার ৪৬ পয়েন্ট, রবিবার ২৪ পয়েন্ট ও গত সপ্তাহের বৃহস্পতিবার ১৩ পয়েন্ট ও বুধবার ৬ পয়েন্ট কমেছিল। অর্থাৎ শেষ পাঁচ কার্যদিবসে সূচক কমেছে ১৩০ পয়েন্ট।
আজ ডিএসইতে ৯৯৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৯৯৪ কোটি ৮৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩ কোটি ২৫ লাখ টাকার বা ০.৩৩ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৭ টি বা ১৯.৭৪ শতাংশের। আর দর কমেছে ২৬৬ টি বা ৬৮.২১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৭ টি বা ১২.০৫ শতাংশের।
অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৭৩ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১ টির, কমেছে ১৩৪ টির এবং পরিবর্তন হয়নি ৩০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৫১৩ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ১০৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ১১১ পয়েন্ট।
