অর্থনৈতিক প্রতিবেদক : এনসিসি ব্যাংকের ২০টি প্রচলিত ব্যাংকিং শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তরের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ১৭ আগস্ট এ-সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়।

এনসিসি ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্ত ও বিধিবিধান পরিপালন সাপেক্ষে এসব শাখা ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তর করা হবে।

ব্যাংকটি আরও জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট নির্দেশিকার সেকশন-২-এর ক্লজ-সি অনুযায়ী এ রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ধারায় প্রচলিত ব্যাংককে ইসলামী ব্যাংকে রূপান্তরের বিধান রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ...

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের শর্তগুলো যথাযথভাবে পরিপালনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এনসিসি ব্যাংক। এরপর নিয়ন্ত্রক সংস্থার অন্যান্য প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে ২০ শাখাকে ইসলামী ব্যাংকিং কার্যক্রমে রূপান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।