‘আমার শোয়ার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’
বিনোদন ডেস্ক : ‘গাটার জেনারেশন’ মন্তব্যকে কেন্দ্র করে যোগগুরু ও ব্যবসায়ী বাবা রামদেবের কটাক্ষের জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। সামাজিক যোগাযোগমাধ্যমে রামদেবকে পাল্টা আক্রমণ করে তাঁর বিরুদ্ধে পুরোনো অভিযোগের প্রসঙ্গও টেনেছেন অভিনেত্রী।
বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, ‘বাবাজি, আমার যৌবন বা শোয়ার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না।’ গুজব ও কানাঘুষার ভিত্তিতে কাউকে নিয়ে যা খুশি ভাবা যায় বলেও মন্তব্য করেন তিনি।
এরপরই রামদেবকে উদ্দেশ করে কঙ্গনা বলেন, তাঁর ...
বিনোদন ডেস্ক : ‘গাটার জেনারেশন’ মন্তব্যকে কেন্দ্র করে যোগগুরু ও ব্যবসায়ী বাবা রামদেবের কটাক্ষের জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। সামাজিক যোগাযোগমাধ্যমে রামদেবকে পাল্টা আক্রমণ করে তাঁর বিরুদ্ধে পুরোনো অভিযোগের প্রসঙ্গও টেনেছেন অভিনেত্রী।
বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, ‘বাবাজি, আমার যৌবন বা শোয়ার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না।’ গুজব ও কানাঘুষার ভিত্তিতে কাউকে নিয়ে যা খুশি ভাবা যায় বলেও মন্তব্য করেন তিনি।
এরপরই রামদেবকে উদ্দেশ করে কঙ্গনা বলেন, তাঁর বিরুদ্ধে ভুয়া বা প্রতারণামূলক চিকিৎসাদ্রব্য বিক্রির অভিযোগ নেই এবং এ ধরনের ঘটনায় সুপ্রিম কোর্টের তিরস্কারও পেতে হয়নি। এসব গুজব নয়, তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে রামদেবকে তাঁর চরিত্র নিয়ে শিক্ষা না দেওয়ার কথাও বলেন কঙ্গনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনার ‘গাটার জেনারেশন’ মন্তব্যের সমালোচনা করেন রামদেব। তিনি কঙ্গনার শৈশব ও যৌবন নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, দেশের তরুণদের ‘নর্দমা’ বলা বিকৃত মানসিকতার পরিচয়। কঙ্গনার দলের নেতাদেরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে রামদেবকে মনে করিয়ে দেওয়া হয়, কঙ্গনা তাঁর যোগচর্চার প্রশংসা করেন এবং নিজেকে সনাতনী হিসেবে পরিচয় দেন। জবাবে রামদেব বলেন, কেউ তাঁর যোগের প্রশংসা করলেই তাঁর কথিত পাপকাজ ঢেকে রাখার প্রয়োজন নেই।
রামদেবের মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই কঙ্গনার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা জবাব দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী-সাংসদ।