অর্থ বাণিজ্য প্রতিবেদক :   বাংলাদেশে আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়ন সহজ করতে ‘মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি’ (এমআরসি) প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করতে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৯ আগস্ট) বিএসইসি কমিশন সভাকক্ষে এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। এতে উপস্থিত ছিলেন কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিক, হোসেন সাদাত, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম, নির্বাহী পরিচালক ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশে আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়ন সহজ করতে ‘মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি’ (এমআরসি) প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করতে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৯ আগস্ট) বিএসইসি কমিশন সভাকক্ষে এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। এতে উপস্থিত ছিলেন কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিক, হোসেন সাদাত, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম, নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অপরদিকে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

বৈঠকে এমআরসি প্রতিষ্ঠার সম্ভাব্যতা, এর কাঠামো এবং দেশের আবাসন অর্থায়ন ও শেয়ারবাজারের উন্নয়নে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময়ে উঠে আসে, এ ধরনের প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি পুনঃঅর্থায়ন দিয়ে প্রাথমিক বন্ধকী ঋণ বাজার সম্প্রসারণে সহায়তা করতে পারে এবং আবাসন খাতে শেয়ারবাজার থেকে অর্থায়ন সংগ্রহেও ভূমিকা রাখবে।

উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) অনুরোধে বিশ্বব্যাংক গ্রুপ এই সম্ভাব্যতা যাচাই উদ্যোগ নিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এমআরসি চালু হলে সাধারণ মানুষ ও আবাসন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, পাশাপাশি শেয়ারবাজারেও নতুন বিনিয়োগ সুযোগ তৈরি হতে পারে।