অর্থ বাণিজ্য প্রতিবেদক :   বিদায়ী সপ্তাহে (১৬-২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৫২৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৩.১৭ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৪ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৩.১৭ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৬-২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৫২৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৩.১৭ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৪ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৩.১৭ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২৯ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.২৬%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - ডমিনেজের ৩.১৪%, শার্প ইন্ড্রাস্ট্রিজের ২.৬৪%, মালেক স্পিনিংয়ের ২.৫০%, বেক্সিমকোর ২.৪৬%, সায়হাম টেক্সটাইলের ২.৩৪%, শমরিতা হসপিটালের ১.৯৭%, এম এল ডাইংয়ের ১.৭৪%, এনভয় টেক্সটাইলের ১.৫৬% ও সামিট অ্যালায়েন্স পোর্টের ১.৫৬% লেনদেন হয়েছে।