৮ বছর একসঙ্গে থাকার পর গ্যাব্রিয়েলাকে বিয়ে করলেন অর্জুন রামপাল
বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের সম্পর্কের পর গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। ৫৩ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেতা। শুক্রবার বিকেলে গোয়ার পানাজির কাছে রেজিস্ট্রারের কার্যালয়ে ঘরোয়াভাবে আইনি বিয়ে সম্পন্ন করেন তাঁরা।
বিয়েতে ছিল না কোনো জাঁকজমক কিংবা আনুষ্ঠানিক সাজসজ্জা। সাদামাটা পোশাকেই রেজিস্ট্রারের কার্যালয়ে হাজির হন অর্জুন ও গ্যাব্রিয়েলা। পরে তাঁদের বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে সাদা পোশাকে নবদম্পতিকে একসঙ্গে পোজ ...
বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের সম্পর্কের পর গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। ৫৩ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেতা। শুক্রবার বিকেলে গোয়ার পানাজির কাছে রেজিস্ট্রারের কার্যালয়ে ঘরোয়াভাবে আইনি বিয়ে সম্পন্ন করেন তাঁরা।
বিয়েতে ছিল না কোনো জাঁকজমক কিংবা আনুষ্ঠানিক সাজসজ্জা। সাদামাটা পোশাকেই রেজিস্ট্রারের কার্যালয়ে হাজির হন অর্জুন ও গ্যাব্রিয়েলা। পরে তাঁদের বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে সাদা পোশাকে নবদম্পতিকে একসঙ্গে পোজ দিতে দেখা যায়।
আট বছরের সম্পর্ক, দুই সন্তান
অর্জুন ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরু ২০১৮ সালে। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর তাঁদের সংসারে আসে দুই সন্তান। ২০১৯ সালে তাঁদের প্রথম সন্তান অরিকের জন্ম হয়। এরপর ২০২৩ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান অরব।
এর আগে একটি পডকাস্টে নিজেদের বাগ্দানের কথাও জানিয়েছিলেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। এবার আইনি বিয়ের মাধ্যমে সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিলেন তাঁরা।
বিশেষ অনুমতিতে দ্রুত বিয়ে
গোয়ার পানাজির কাছাকাছি এলাকায় বসবাস করেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। স্থানীয় আইন অনুযায়ী বিয়ের প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে সাধারণত ১৫ দিনের অপেক্ষার নিয়ম রয়েছে। তবে বিশেষ আদালতের অনুমতি নিয়ে সেই অপেক্ষার নিয়ম এড়িয়ে একই দিনেই প্রয়োজনীয় স্বাক্ষর সম্পন্ন করেন তাঁরা।
তবে বিয়ের মূল শংসাপত্র পেতে তাঁদের আরও ১৫ দিন অপেক্ষা করতে হবে বলে জানা গেছে।
আগে বিয়ে হয়েছিল মেহর জেসিয়ার সঙ্গে
গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কের আগে অর্জুন রামপালের বিয়ে হয়েছিল সুপারমডেল মেহর জেসিয়ার সঙ্গে। ১৯৯৮ সালে তাঁদের বিয়ে হয়। সেই সংসারে তাঁদের দুই কন্যা—মাহিকা ও মায়রা।
পরবর্তী সময়ে অর্জুন ও মেহরের বিচ্ছেদ হলেও দুই মেয়েকে ঘিরে তাঁদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ রয়েছে বলে জানা যায়। অর্জুনকে প্রায়ই তাঁর চার সন্তানের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। গ্যাব্রিয়েলার সঙ্গে দুই সন্তান এবং মেহরের সঙ্গে দুই কন্যা—সব মিলিয়ে অর্জুন এখন চার সন্তানের বাবা।
দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলার সঙ্গে বিয়ের মধ্য দিয়ে এবার অর্জুনের ব্যক্তিজীবনে যোগ হলো নতুন অধ্যায়।
