বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাসের প্রেম-বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। ভিন্ন সংস্কৃতির দুই তারকার এই সম্পর্ক কীভাবে এতটা দৃঢ় হলো, এবার সেই নেপথ্যের গল্পই জানালেন প্রিয়াঙ্কা। তাঁর মতে, নিক যদি তাঁর ভারতীয় সংস্কৃতি ও শিকড়কে সম্মান না করতেন, তাহলে হয়তো তাঁদের সম্পর্কই তৈরি হতো না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ভিন্ন সংস্কৃতির দুজন মানুষের সম্পর্কে একে অপরের শিকড়, ঐতিহ্য ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা ...

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাসের প্রেম-বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। ভিন্ন সংস্কৃতির দুই তারকার এই সম্পর্ক কীভাবে এতটা দৃঢ় হলো, এবার সেই নেপথ্যের গল্পই জানালেন প্রিয়াঙ্কা। তাঁর মতে, নিক যদি তাঁর ভারতীয় সংস্কৃতি ও শিকড়কে সম্মান না করতেন, তাহলে হয়তো তাঁদের সম্পর্কই তৈরি হতো না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ভিন্ন সংস্কৃতির দুজন মানুষের সম্পর্কে একে অপরের শিকড়, ঐতিহ্য ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিক তাঁর ভারতীয় সংস্কৃতি ও পারিবারিক ঐতিহ্যকে যেভাবে সম্মান করেন, সেটিই তাঁদের সম্পর্কের অন্যতম শক্ত ভিত্তি বলে মনে করেন তিনি।

প্রিয়াঙ্কার ভাষায়, নিক যদি তাঁর সংস্কৃতিকে সম্মান না করতেন, তাহলে হয়তো তাঁকে ভালোবাসাই সম্ভব হতো না। তাঁর মতে, সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার পাশাপাশি পরস্পরের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়াও জরুরি।

সম্পর্কের উষ্ণতা ধরে রাখার বিষয়েও কথা বলেছেন প্রিয়াঙ্কা। তাঁর মতে, যেকোনো সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো একে অপরের প্রতি সদয় থাকা। ভালোবাসার মানুষের অনুভূতি, বিশ্বাস ও পারিবারিক মূল্যবোধকে সম্মান করাই সম্পর্ককে আরও গভীর করে।

এদিকে নিকের নতুন অ্যালবাম নিয়েও বেশ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। নিজের অনুভূতিগুলোকে গানের মাধ্যমে প্রকাশ করতে যে আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা প্রয়োজন, নিক তা দেখিয়েছেন বলে মনে করেন তিনি। নিক যেভাবে নিজের মনের কথা গানে তুলে ধরেছেন, তাতে গর্বিত প্রিয়াঙ্কা।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটছে অভিনেত্রীর। এসএস রাজামৌলীর ‘বারাণসী’ সিনেমায় মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমরণের সঙ্গে অভিনয় করবেন তিনি। ২০২৭ সালের সংক্রান্তিতে ছবিটি মুক্তির কথা রয়েছে। এর মধ্য দিয়ে তেলুগু চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে প্রিয়াঙ্কার। পাশাপাশি ‘সিটাডেল’-এর দ্বিতীয় মৌসুমেও দেখা যাবে তাঁকে।