অর্থনীতি ডেস্ক : স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট (বিএসবিডি) অ্যাকাউন্টধারীদের জন্য নগদ টাকা তোলার নিয়মে পরিবর্তন আসছে। আগামী ১ অক্টোবর থেকে মাসে চারবারের বেশি নগদ টাকা তুললে অতিরিক্ত মাশুল দিতে হবে গ্রাহকদের।

নতুন নিয়মে বিএসবিডি অ্যাকাউন্টের গ্রাহকেরা প্রতি মাসে চারবার বিনামূল্যে নগদ টাকা তুলতে পারবেন। এরপর প্রতিবার টাকা তোলার জন্য ১৫ টাকা করে মাশুল দিতে হবে। এর সঙ্গে প্রযোজ্য হবে পণ্য ও পরিষেবা কর (জিএসটি)। বর্তমানে চতুর্থবারের ...

অর্থনীতি ডেস্ক : স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট (বিএসবিডি) অ্যাকাউন্টধারীদের জন্য নগদ টাকা তোলার নিয়মে পরিবর্তন আসছে। আগামী ১ অক্টোবর থেকে মাসে চারবারের বেশি নগদ টাকা তুললে অতিরিক্ত মাশুল দিতে হবে গ্রাহকদের।

নতুন নিয়মে বিএসবিডি অ্যাকাউন্টের গ্রাহকেরা প্রতি মাসে চারবার বিনামূল্যে নগদ টাকা তুলতে পারবেন। এরপর প্রতিবার টাকা তোলার জন্য ১৫ টাকা করে মাশুল দিতে হবে। এর সঙ্গে প্রযোজ্য হবে পণ্য ও পরিষেবা কর (জিএসটি)। বর্তমানে চতুর্থবারের পর প্রতিটি নগদ উত্তোলনে ৮ টাকা মাশুল নেওয়া হয়।

এসবিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকের শাখা ছাড়াও এসবিআই বা অন্য ব্যাংকের এটিএম থেকে নগদ টাকা তোলার ক্ষেত্রেও চারবারের সীমা অতিক্রম করলে সংশোধিত মাশুল প্রযোজ্য হবে। শাখার মাধ্যমে খোলা বিএসবিডি অ্যাকাউন্টও এই নিয়মের আওতায় থাকবে।

তবে মাসে চারবার বিনামূল্যে টাকা তোলার সুবিধায় কোনো পরিবর্তন হচ্ছে না। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত কোনো সীমা বা মাশুল আরোপ করা হয়নি। আর্থিক নয় এমন লেনদেন এবং অর্থ স্থানান্তরের ক্ষেত্রেও আগের নিয়মই বহাল থাকবে।

এসবিআই জানিয়েছে, নতুন মাশুল মূলত বিএসবিডি অ্যাকাউন্টের নগদ উত্তোলনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ, গ্রাহকের ডিজিটাল লেনদেনের ওপর এর কোনো প্রভাব পড়বে না।

বিএসবিডি অ্যাকাউন্ট সাধারণত এমন গ্রাহকদের জন্য, যাঁরা ন্যূনতম ব্যালান্স রাখার বাধ্যবাধকতা ছাড়াই মৌলিক ব্যাংকিং সুবিধা নিতে চান। স্বল্প আয়ের পরিবার ও নিয়মিত নগদ অর্থের প্রয়োজন হয় এমন গ্রাহকদের মধ্যে এ ধরনের অ্যাকাউন্টের ব্যবহার বেশি।

ফলে মাসে চারবারের বেশি নগদ টাকা তুললে নতুন মাশুলের কারণে অতিরিক্ত খরচের মুখে পড়তে পারেন এসবিআইয়ের বিএসবিডি অ্যাকাউন্টধারীরা। ১ অক্টোবর থেকে কার্যকর হবে সংশোধিত এই মাশুল।