অর্থ বাণিজ্য প্রতিবেদক :   মেঘনা ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৫ আগস্ট) কমিশনের ১০২৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেঘনা ব্যাংক ৭ বছর মেয়াদি নন-কনভার্টিবল, আনসিকিউর্ড, ফুলি রিডিমেবল, কুপন-বিয়ারিং ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মেঘনা ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৫ আগস্ট) কমিশনের ১০২৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেঘনা ব্যাংক ৭ বছর মেয়াদি নন-কনভার্টিবল, আনসিকিউর্ড, ফুলি রিডিমেবল, কুপন-বিয়ারিং ও ফ্লোটিং রেটের সাবঅর্ডিনেটেড বন্ডটি ইস্যু করবে। বন্ডটির কুপন রেট নির্ধারণ করা হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ মার্জিন যোগ করে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ও পেনশন ফান্ড এবং বীমা কোম্পানির কাছে বিক্রি করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা।

বিএসইসি জানিয়েছে, বন্ডটি ইস্যুর মাধ্যমে বাসেল-৩-এর আওতায় মেঘনা ব্যাংকের টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী হবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর ইস্যু ম্যানেজারের দায়িত্বে থাকবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।