আরএকে সিরামিকসের ৯ লাখ শেয়ার বিক্রি করবে উদ্যোক্তা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের ৮ লাখ ৮৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন কোম্পানিটির স্পনসর শেয়ারহোল্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এসএকে একরামুজ্জামান।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে চলতি বাজারদরে এসব শেয়ার বিক্রি করা হবে। এ লক্ষ্যে এসএকে একরামুজ্জামান জানিয়েছেন, তিনি মোহাম্মদ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী। প্রতিষ্ঠানটি আরএকে সিরামিকসের ৮ লাখ ৮৫ হাজার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
স্টক এক্সচেঞ্জের মাধ্যমে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান বাজারদরে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের ৮ লাখ ৮৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন কোম্পানিটির স্পনসর শেয়ারহোল্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এসএকে একরামুজ্জামান।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে চলতি বাজারদরে এসব শেয়ার বিক্রি করা হবে। এ লক্ষ্যে এসএকে একরামুজ্জামান জানিয়েছেন, তিনি মোহাম্মদ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী। প্রতিষ্ঠানটি আরএকে সিরামিকসের ৮ লাখ ৮৫ হাজার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
স্টক এক্সচেঞ্জের মাধ্যমে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে এসব শেয়ার বিক্রি করা হবে।