নেপালে নিরাপদে অপু বিশ্বাসসহ ‘শিকার’ সিনেমার পুরো টিম
বিনোদন প্রতিবেদক : নেপালে ভূমিকম্প ও বন্যার মধ্যে নিরাপদে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম। বর্তমানে সিনেমাটির শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন তারা।
বুধবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক স্ট্যাটাসে নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করেন অপু বিশ্বাস। তিনি জানান, ভূমিকম্প ও বন্যার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে তাদের খোঁজ নিচ্ছেন।
সবার উদ্বেগ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ...
বিনোদন প্রতিবেদক : নেপালে ভূমিকম্প ও বন্যার মধ্যে নিরাপদে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম। বর্তমানে সিনেমাটির শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন তারা।
বুধবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক স্ট্যাটাসে নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করেন অপু বিশ্বাস। তিনি জানান, ভূমিকম্প ও বন্যার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে তাদের খোঁজ নিচ্ছেন।
সবার উদ্বেগ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।’
এদিকে নেপালে ভূমিকম্প ও ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর। নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্যমতে, এখনও ৪০৩ জন নিখোঁজ রয়েছেন।