সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২৩-২৭ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ড্রাস্ট্রিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ২০.২৩ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - আমরা টেকনোলজির ১৫.৭৬ শতাংশ, ক্যাপিটেক গ্রোথ ফান্ডের ১৫.৩৮ শতাংশ, তুং-হাই নিটিংয়ের ১৪.৫৫ শতাংশ, শমরিতা হসপিটালের ১২.৪২ শতাংশ, ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২৩-২৭ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ড্রাস্ট্রিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ২০.২৩ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - আমরা টেকনোলজির ১৫.৭৬ শতাংশ, ক্যাপিটেক গ্রোথ ফান্ডের ১৫.৩৮ শতাংশ, তুং-হাই নিটিংয়ের ১৪.৫৫ শতাংশ, শমরিতা হসপিটালের ১২.৪২ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ১১.৬৬ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১১.৬১ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ১১.২৬ শতাংশ, রিং-শাইনের ১০.৮৭ শতাংশ ও লাভেলো আইসক্রীমের ১০.৩৪ শতাংশ শেয়ার দর কমেছে।