রোনালদোর গোলেই আল নাসরের জয়, ভাঙলেন সাহলাওয়ির রেকর্ড
খেলাধুলা ডেস্ক : রেকর্ড ভাঙা যেন ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারেরই নিয়মিত ঘটনা। ৪১ বছর বয়সেও সেই ধারাবাহিকতায় ছেদ পড়েনি। এবার আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন পর্তুগিজ তারকা।
গতকাল রাতে আল তাওউনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আল নাসর। দলের জয়সূচক গোলটি এসেছে রোনালদোর পা থেকে। এই গোলের মাধ্যমে সৌদি প্রো লিগে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৪-এ।
ম্যাচের ৫০তম মিনিটে গোলটি করেন রোনালদো। এর মধ্য দিয়ে তিনি ...
খেলাধুলা ডেস্ক : রেকর্ড ভাঙা যেন ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারেরই নিয়মিত ঘটনা। ৪১ বছর বয়সেও সেই ধারাবাহিকতায় ছেদ পড়েনি। এবার আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন পর্তুগিজ তারকা।
গতকাল রাতে আল তাওউনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আল নাসর। দলের জয়সূচক গোলটি এসেছে রোনালদোর পা থেকে। এই গোলের মাধ্যমে সৌদি প্রো লিগে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৪-এ।
ম্যাচের ৫০তম মিনিটে গোলটি করেন রোনালদো। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন মোহাম্মদ আল সাহলাওয়িকে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ২০৫ ম্যাচ খেলে ১০৩ গোল করেছিলেন সাহলাওয়ি।
সাহলাওয়ির সেই রেকর্ড ভাঙতে রোনালদোর লেগেছে তিন বছরের কিছু বেশি সময়। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে দুর্দান্ত গোল-ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।
আল তাওউনের বিপক্ষে করা গোলটি ছিল রোনালদোর ক্যারিয়ারের ৯৭৮তম। অর্থাৎ পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে এখন তাঁর প্রয়োজন আর মাত্র ২২ গোল।
তবে ম্যাচের শুরুটা আল নাসরের পক্ষে ছিল না। ১১ মিনিটে মোহাম্মদ বাসসাম আল হুরাইজির গোলে পিছিয়ে যায় দলটি। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সামু কোস্তার গোলে সমতায় ফেরে আল নাসর।
বিরতির পর ৫০তম মিনিটে আসে রোনালদোর সেই কাঙ্ক্ষিত গোল। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে আল তাওউনের বক্সে ঢুকে পড়েন জোয়াও ফেলিক্স। তাঁর কাটব্যাক থেকে বল পান মোহামেদ সিমাকান। বক্সের প্রান্ত থেকে সিমাকানের নেওয়া শট ছয় গজ দূর থেকে পায়ে স্পর্শ করে জালে পাঠিয়ে দেন রোনালদো।
এই জয়ে সৌদি প্রো লিগে দুর্দান্ত শুরু ধরে রেখেছে আল নাসর। চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দলটি।
এর আগে গত মঙ্গলবার আল ইত্তিফাকের বিপক্ষেও নাটকীয় জয় পেয়েছিল আল নাসর। ৩-২ গোলের সেই ম্যাচে প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে ছিল তারা। তার ওপর গোলরক্ষক বেন্তো লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয়েছিল আল নাসর।
শেষ পর্যন্ত অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শেষ ১৬ মিনিটে তিন গোল করে ম্যাচ জিতে নেয় আল নাসর। সেই ম্যাচে রোনালদোকে পরে তুলে নেওয়া হলেও আল তাওউনের বিপক্ষে পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন তিনি।