এসইএমএল ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তরে বিশেষ সভার ঘোষণা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডকে মেয়াদি থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ইউনিটহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৭ অক্টোবর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক এসইএমএল জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত ৭ মে ২০২৬ তারিখের আদেশ এবং ফান্ডটিকে স্বেচ্ছায় বে-মেয়াদিতে রূপান্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্রাস্টি কমিটির সিদ্ধান্ত ...

ট্রাস্টি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর সকাল ১১টায় ঢাকার মহাখালীতে রাওয়া কনভেনশন হলের অ্যাঙ্কর হল-০২-ইজিএম অনুষ্ঠিত হবে।
এ জন্য ইউনিটহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ অক্টোবর। একই দিনে ফান্ডটির ইউনিটের লেনদেন স্থগিত হবে।
ফান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, রেকর্ড ডেট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা ফান্ডের পক্ষ থেকে নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত স্টক এক্সচেঞ্জে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ইউনিটের লেনদেন স্থগিত থাকবে।
এদিকে ফান্ডটিকে বে-মেয়াদিতে রূপান্তরের কার্যকর তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ অক্টোবর ২০২৬।