পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জীবন বীমা তহবিলে ঘাটতি আরও বেড়েছে। ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের ঘাটতি দাঁড়িয়েছে ৩২৭ কোটি ২০ লাখ টাকা।
কোম্পানির প্রকাশিত তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন সময়ে জীবন রাজস্ব হিসাবে মোট আয় থেকে দাবি ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় বাদ দেওয়ার পর ঘাটতি হয়েছে ৩ কোটি ৫৭ লাখ টাকা। ২০২৫ সালের একই সময়ে এ ঘাটতি ছিল ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জীবন বীমা তহবিলে ঘাটতি আরও বেড়েছে। ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের ঘাটতি দাঁড়িয়েছে ৩২৭ কোটি ২০ লাখ টাকা।
কোম্পানির প্রকাশিত তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন সময়ে জীবন রাজস্ব হিসাবে মোট আয় থেকে দাবি ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় বাদ দেওয়ার পর ঘাটতি হয়েছে ৩ কোটি ৫৭ লাখ টাকা। ২০২৫ সালের একই সময়ে এ ঘাটতি ছিল ৬ কোটি ৫৩ লাখ টাকা।
অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির জীবন রাজস্ব হিসাবে মোট আয় থেকে দাবি ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় বাদ দেওয়ার পর ঘাটতি হয়েছে ৮ কোটি ৫১ লাখ টাকা। ২০২৫ সালের একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিল ১৫ কোটি ৯ লাখ টাকা।
অর্থাৎ, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির জীবন বীমা হিসাবের ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। তবে ঘাটতি থাকায় জীবন বীমা তহবিলের নেতিবাচক স্থিতি আরও বড় হয়েছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন শেষে পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিলের স্থিতি দাঁড়িয়েছে ঋণাত্মক ৩২৭ কোটি ২০ লাখ টাকা। ২০২৫ সালের ৩০ জুন শেষে এই তহবিলের ঋণাত্মক স্থিতি ছিল ৩০৭ কোটি ৭১ লাখ টাকা।
ফলে এক বছরের ব্যবধানে জীবন বীমা তহবিলের ঘাটতি বেড়েছে প্রায় ১৯ কোটি ৪৯ লাখ টাকা।
