ডমিনেজ স্টিলের ৩ কোটি শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের স্পনসর ও পরিচালকদের হাতে থাকা ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার সাধারণ শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৭ আগস্ট বিএসইসি এক চিঠির মাধ্যমে এসব শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছে।
অনুমোদিত শেয়ারগুলো ডমিনেজ স্টিলের স্পনসর ও পরিচালকদের কাছ থেকে আকিজ রিসোর্সেস লিমিটেড, ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের স্পনসর ও পরিচালকদের হাতে থাকা ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার সাধারণ শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৭ আগস্ট বিএসইসি এক চিঠির মাধ্যমে এসব শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছে।
অনুমোদিত শেয়ারগুলো ডমিনেজ স্টিলের স্পনসর ও পরিচালকদের কাছ থেকে আকিজ রিসোর্সেস লিমিটেড, শেখ জসিম উদ্দিন এবং ফারিয়া হোসাইনের কাছে হস্তান্তর করা হবে।
কোম্পানিটি জানিয়েছে, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) বাই ল’সের ১১.৬ নম্বর ধারা অনুযায়ী এসব শেয়ার স্টক এক্সচেঞ্জের নিয়মিত লেনদেন ব্যবস্থার বাইরে ‘ম্যাচড ট্রানজেকশন’-এর মাধ্যমে হস্তান্তর করা হবে।