শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা মো. নাসিরউদ্দিন চৌধুরী তাঁর মালিকানাধীন ১ কোটি ৯৫ লাখ শেয়ার ছেলে ও দুই মেয়েকে উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে এসব শেয়ার হস্তান্তর করা হবে। ২৫ আগস্ট ২০২৬ থেকে এ হস্তান্তরের সময় গণনা শুরু হয়েছে।

নাসিরউদ্দিন চৌধুরী তাঁর ছেলে ও দুই মেয়ের মধ্যে সমানভাবে এসব শেয়ার ভাগ করে দেবেন। এর মধ্যে ছেলে ফারিস ...

শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা মো. নাসিরউদ্দিন চৌধুরী তাঁর মালিকানাধীন ১ কোটি ৯৫ লাখ শেয়ার ছেলে ও দুই মেয়েকে উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে এসব শেয়ার হস্তান্তর করা হবে। ২৫ আগস্ট ২০২৬ থেকে এ হস্তান্তরের সময় গণনা শুরু হয়েছে।

নাসিরউদ্দিন চৌধুরী তাঁর ছেলে ও দুই মেয়ের মধ্যে সমানভাবে এসব শেয়ার ভাগ করে দেবেন। এর মধ্যে ছেলে ফারিস নাসির চৌধুরী পাবেন ৬৫ লাখ শেয়ার। তিনি বর্তমানে মার্কেন্টাইল ব্যাংকের একজন সাধারণ শেয়ারধারী।

এ ছাড়া তাঁর মেয়ে অর্থী ফারিয়াহ চৌধুরী পাবেন ৬৫ লাখ শেয়ার। তিনিও ব্যাংকটির একজন সাধারণ শেয়ারধারী।

অন্য মেয়ে ওভি ফারাহ চৌধুরীও পাবেন ৬৫ লাখ শেয়ার। তিনিও মার্কেন্টাইল ব্যাংকের সাধারণ শেয়ারধারী।

অর্থাৎ তিনজনের প্রত্যেকে ৬৫ লাখ করে মোট ১ কোটি ৯৫ লাখ শেয়ার উপহার হিসেবে পাবেন।

ডিএসইর প্রকাশিত তথ্যে বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে এসব শেয়ার হস্তান্তর করা হবে।