অর্থ বাণিজ্য প্রতিবেদক :  রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের প্রথম স্কিম রিলায়েন্স ওয়ান-এর একটি বিনিয়োগে নির্ধারিত সীমা লঙ্ঘনের তথ্য উঠে এসেছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করেছেন নিরীক্ষক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, ফান্ডটি আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডে ৮ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৩২৬ টাকা বিনিয়োগ করেছে, যা ফান্ডের মোট সম্পদের ১২.৮৮ শতাংশ। অথচ কোনো একটি নির্দিষ্ট উপকরণে বিনিয়োগের ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের প্রথম স্কিম রিলায়েন্স ওয়ান-এর একটি বিনিয়োগে নির্ধারিত সীমা লঙ্ঘনের তথ্য উঠে এসেছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করেছেন নিরীক্ষক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, ফান্ডটি আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডে ৮ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৩২৬ টাকা বিনিয়োগ করেছে, যা ফান্ডের মোট সম্পদের ১২.৮৮ শতাংশ। অথচ কোনো একটি নির্দিষ্ট উপকরণে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ১০ শতাংশ।

অতিরিক্ত এই বিনিয়োগের ফলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর বিধি ৫৬ পরিপালন হয়নি বলে জানিয়েছেন নিরীক্ষক।

অর্থাৎ, নির্ধারিত সীমার চেয়ে ২.৮৮ শতাংশ বেশি বিনিয়োগ করেছে রিলায়েন্স ওয়ান।