পলির হঠাৎ কড়া হুঁশিয়ারি, ‘দেখি তোর তলায় কত জোর’
বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎই রহস্যময় এক পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পলি। কাউকে সরাসরি উল্লেখ না করেই কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী। তার এমন পোস্টের পরই প্রশ্ন উঠেছে—কার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন পলি?
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে পলি লেখেন, ‘সাহস থাকলে আমার নাম নিয়ে স্ট্যাটাস দে। আমার নাম পলি। তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব। দেখি তোর তলায় কত জোর।’
পলির এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু ...
বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎই রহস্যময় এক পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পলি। কাউকে সরাসরি উল্লেখ না করেই কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী। তার এমন পোস্টের পরই প্রশ্ন উঠেছে—কার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন পলি?
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে পলি লেখেন, ‘সাহস থাকলে আমার নাম নিয়ে স্ট্যাটাস দে। আমার নাম পলি। তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব। দেখি তোর তলায় কত জোর।’
পলির এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। তবে ঠিক কী কারণে তিনি এমন ক্ষুব্ধ হয়েছেন কিংবা কাকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দিয়েছেন, সে বিষয়ে পোস্টে কোনো ব্যাখ্যা দেননি তিনি।
তার বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, কেউ তার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো মন্তব্য বা পোস্ট করায় বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন পলি। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
শোবিজ অঙ্গনে স্পষ্টভাষী হিসেবে পরিচিত পলি। বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান প্রকাশে বরাবরই সরব তিনি। এবারও কাউকে নাম ধরে না বললেও তার ব্যবহৃত কঠোর ভাষা নতুন করে কৌতূহল তৈরি করেছে।
পলির পোস্টে ‘জেল-হাজতের ভাত খাওয়ানোর’ হুঁশিয়ারি থাকায় বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে। ভক্ত-অনুসারীদের অনেকে জানতে চাইছেন, কার সঙ্গে অভিনেত্রীর বিরোধ তৈরি হয়েছে এবং এর পেছনে আসলে কী ঘটনা রয়েছে।
তবে এখন পর্যন্ত পলি এ বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য দেননি। ফলে তার এই রহস্যময় পোস্টের নেপথ্যে কী রয়েছে, সেটিই এখন শোবিজ অঙ্গনের আলোচনার বিষয়।