অর্থ বাণিজ্য প্রতিবেদক :   শেয়ারবাজারে তালিকাভুক্ত এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডকে মেয়াদি থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ফান্ডটির ইউনিটহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৭ অক্টোবর বিশেষ সাধারণ সভা (এসজিএম) আহ্বান করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডটির অ্যাসেট ম্যানেজার এসইএমএল জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত ৭ মে এর আদেশ এবং ফান্ডকে স্বেচ্ছায় মেয়াদি থেকে বে-মেয়াদী রূপান্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সভার আয়োজন করা ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডকে মেয়াদি থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ফান্ডটির ইউনিটহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৭ অক্টোবর বিশেষ সাধারণ সভা (এসজিএম) আহ্বান করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডটির অ্যাসেট ম্যানেজার এসইএমএল জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত ৭ মে এর আদেশ এবং ফান্ডকে স্বেচ্ছায় মেয়াদি থেকে বে-মেয়াদী রূপান্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সভার আয়োজন করা হচ্ছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর সকাল ১১টায় ঢাকার মহাখালীর ভিআইপি রোডে রাওয়া কনভেনশন হলের অ্যাঙ্কর হল-০২-এ এসজিএম অনুষ্ঠিত হবে।

ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর। একই দিন থেকে ফান্ডটির ইউনিটের লেনদেন স্থগিত থাকবে। ৮ অক্টোবর থেকে রূপান্তর-সংক্রান্ত কার্যক্রমের কার্যকর তারিখ নির্ধারণ করা হয়েছে।

অ্যাসেট ম্যানেজার জানিয়েছে, রেকর্ড ডেট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা ফান্ডের পক্ষ থেকে অন্য কোনো ঘোষণা না আসা পর্যন্ত দেশের স্টক এক্সচেঞ্জগুলোতে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ইউনিটের লেনদেন স্থগিত থাকবে।

মেয়াদি থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের ফলে ফান্ডটির কাঠামোতে পরিবর্তন আসবে। তবে এ রূপান্তর কার্যকর করতে ইউনিটহোল্ডারদের বিশেষ সাধারণ সভার অনুমোদন প্রয়োজন হবে।