বিনোদন ডেস্ক : বলিউডে কাজের চাপ সামলাতে গিয়ে দিনে টানা ১৮ ঘণ্টা পর্যন্ত শুটিং করেছেন অভিনেত্রী প্রীতি জিনটা। তবে এর পেছনে ছিল না শুধু পেশাগত ব্যস্ততা কিংবা ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার তাগিদ। যত দ্রুত সম্ভব কাজ শেষ করে যুক্তরাষ্ট্রে থাকা সন্তানদের কাছে ফিরতেই এমন কঠোর কর্মসূচি নিয়েছিলেন তিনি।

আসন্ন সিনেমা ‘ভাইব’-এর ঝলক প্রকাশ অনুষ্ঠানে নিজের কাজের সময় নিয়ে কথা বলতে গিয়ে এ অভিজ্ঞতা জানান প্রীতি। ছবিটি পরিচালনা করেছেন অভিনেতা কুণাল খেমু।

প্রীতি বলেন, ...

প্রীতি বলেন, ‘প্রত্যেকের পরিস্থিতি আলাদা। আমি অবশ্যই দিনে ১৮ ঘণ্টা কাজ করেছি। কারণ, যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমার কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে থাকতে চেয়েছিলাম।’

দীর্ঘ সময় কাজ করার পেছনে নিজের মানসিকতাও তুলে ধরেছেন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘আমার মাথায় একটাই কথা থাকত, আমি আসব, কাজ শেষ করব, ব্যস! আমার কাজটা তাড়াতাড়ি শেষ করে দাও। তার পরেই আমি আমেরিকা চলে যাব। এটাই ছিল আমার ১৮ ঘণ্টা কাজের কারণ।’

অর্থাৎ শুটিং সেটে দীর্ঘ সময় থাকার বিষয়টি তাঁর কাছে কেবল কাজের চাপ ছিল না; বরং সন্তানদের সঙ্গে সময় কাটানোর জন্য দ্রুত কাজ শেষ করার এক ধরনের তাগিদও ছিল।

বলিউডে দীর্ঘ শুটিং শিডিউল এবং কাজের সঙ্গে ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়ে আলোচনা নতুন নয়। গত বছর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতপার্থক্যকে ঘিরে বিষয়টি আবারও আলোচনায় আসে। প্রভাস অভিনীত ‘স্পিরিট’ সিনেমা থেকেও শেষ পর্যন্ত সরে দাঁড়ান দীপিকা।

এর মধ্যেই নিজের অভিজ্ঞতা সামনে এনে প্রীতি দেখালেন, তারকা জীবনের ব্যস্ততার পেছনে শুধু ক্যারিয়ার নয়, অনেক সময় ব্যক্তিগত সম্পর্ক ও পরিবারের জন্য সময় বের করার তাগিদও বড় ভূমিকা রাখে।