এবার বে-মেয়াদীতে রূপান্তর হচ্ছে ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড
মেয়াদি থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের উদ্যোগ নিয়েছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড। এ বিষয়ে ফান্ডটির ইউনিটধারীদের বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৬ অক্টোবর সকাল ১১টায় ঢাকার মহাখালী ডিওএইচএসের ভিআইপি রোডে রাওয়া কনভেনশন হলের ঈগল হলে এই সভা অনুষ্ঠিত হবে।
সম্পদ ব্যবস্থাপক ভ্যানগার্ড এএমএল জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন এবং তাদের স্বেচ্ছা প্রস্তাবের ভিত্তিতে ফান্ডটিকে মেয়াদি থেকে বে-মেয়াদীতে রূপান্তরের উদ্যোগ ...
মেয়াদি থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের উদ্যোগ নিয়েছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড। এ বিষয়ে ফান্ডটির ইউনিটধারীদের বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৬ অক্টোবর সকাল ১১টায় ঢাকার মহাখালী ডিওএইচএসের ভিআইপি রোডে রাওয়া কনভেনশন হলের ঈগল হলে এই সভা অনুষ্ঠিত হবে।
সম্পদ ব্যবস্থাপক ভ্যানগার্ড এএমএল জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন এবং তাদের স্বেচ্ছা প্রস্তাবের ভিত্তিতে ফান্ডটিকে মেয়াদি থেকে বে-মেয়াদীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ জন্য ৪ অক্টোবর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ৭ অক্টোবর থেকে ফান্ডটির ইউনিটের লেনদেন স্থগিত থাকবে। রেকর্ড তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের দুই স্টক এক্সচেঞ্জে ফান্ডটির ইউনিট কেনাবেচা বন্ধ থাকবে।
মেয়াদি থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২৬ অক্টোবরের বিশেষ সাধারণ সভায় ইউনিটধারীদের মতামত নেওয়া হবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের গত ৭ মে ২০২৬ তারিখের অনুমোদনের পর এই রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।