বিনিয়োগকারীরা ফিরে পেল ১ হাজার ১৭৯ কোটি টাকা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (৩০ আগস্ট-০৩ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে।একইসঙ্গে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে। সপ্তাহটিতে প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগ বেড়েছে ১ হাজার ১৭৯ কোটি টাকা।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৩১৮ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৪৯৭ কোটি টাকা। অর্থাৎ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (৩০ আগস্ট-০৩ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে।একইসঙ্গে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে। সপ্তাহটিতে প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগ বেড়েছে ১ হাজার ১৭৯ কোটি টাকা।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৩১৮ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৪৯৭ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ১ হাজার ১৭৯ কোটি টাকা বা ০.৩৯ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৪৪ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২৮৬ কোটি ৮৬ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৫৭ কোটি ২৪ লাখ টাকার বা ৩৩ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বা ০.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৬৬২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৩৮ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৭ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৭ টির বা ৪৮.৩২ শতাংশের, কমেছে ১৭০ টির বা ৪৩.৯২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির বা ৭.৭৫ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১৮ কোটি ৬৯ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বা ০.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫১৭২ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৫ টির দর বেড়েছে, ১৪৫ টির দর কমেছে এবং ২৩ টির দর অপরিবর্তিত রয়েছে।
