র‍্যাপার বাদশার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন অভিনেত্রী ঈশা রিখী। সম্পর্কের বিষয়টি ব্যক্তিগত রাখতে চাইলেও নানা ঘটনা তাঁকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছিল বলে জানিয়েছেন ‘বিগ বস্‌ ২০’-এর এই প্রতিযোগী।

দিনকয়েক আগে বাদশা ও ঈশার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এর আগে মার্চ থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। পরে ঈশার মা পুনম রিখী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ের অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করলে সেই জল্পনা আরও বাড়ে। তবে সম্পর্ক ...

র‍্যাপার বাদশার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন অভিনেত্রী ঈশা রিখী। সম্পর্কের বিষয়টি ব্যক্তিগত রাখতে চাইলেও নানা ঘটনা তাঁকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছিল বলে জানিয়েছেন ‘বিগ বস্‌ ২০’-এর এই প্রতিযোগী।

দিনকয়েক আগে বাদশা ও ঈশার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এর আগে মার্চ থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। পরে ঈশার মা পুনম রিখী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ের অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করলে সেই জল্পনা আরও বাড়ে। তবে সম্পর্ক কিংবা বিচ্ছেদ নিয়ে এত দিন প্রকাশ্যে কিছু বলেননি ঈশা।

‘বিগ বস্‌ ২০’-এর সম্প্রচারের আগে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি। ঈশা বলেন, শুরু থেকেই সম্পর্কটি ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। ব্যক্তিগত জীবনকে কখনোই প্রকাশ্য আলোচনার বিষয় বানাতে চাননি তিনি। কিন্তু পুরো পরিস্থিতি তাঁর জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল।

ঈশার ভাষ্য, ওই সময়ে বারবার নিজেকেই প্রশ্ন করতেন—তিনি কী ভুল করেছিলেন। যাঁকে ভালোবাসতেন, তাঁকে এবং তাঁদের সম্পর্ককে রক্ষা করার চেষ্টা করেছিলেন বলেও জানান অভিনেত্রী। দুজন মানুষের মধ্যকার বিষয়কে প্রকাশ্যে এনে নাটকীয় পর্যায়ে নিয়ে যেতে চাননি তিনি।

ঈশার মা তাঁদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেও তিনি নিজে কোনো ছবি পোস্ট করেননি। বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে একাধিকবার তাঁর কথা-কাটাকাটিও হয়েছিল বলে জানান ঈশা। পরে অবশ্য তিনি বুঝতে পারেন, যা হওয়ার হয়ে গেছে এবং পুরো বিষয়টি তাঁর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

সেই সময় পরিস্থিতি নিয়ে ভীষণ ভয় পেয়েছিলেন ঈশা। কারণ, তাঁর মা এক ধরনের কথা বলছিলেন, অন্যদিকে বাদশার বক্তব্য ছিল ভিন্ন। ফলে কোনটি সত্য, তা নিয়ে নিজেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তিনি।

ঈশা বলেন, ছবি প্রকাশের পর তাঁদের মধ্যে একাধিকবার কথা হয়েছিল। তাঁর দাবি, বাদশা তাঁকে এমন একটি ছবি দেখিয়েছিলেন, যেটিকে তিনি আসল ছবি মনে করেছিলেন না। ওই পরিস্থিতিতে নিজেকেই প্রশ্ন করেছিলেন, কীভাবে তিনি এতটা বোকা হতে পারেন।

নিজের সেই সময়ের অনুভূতি বর্ণনা করতে গিয়ে ঈশা বলেন, সেটি ছিল তাঁর জীবনের সবচেয়ে খারাপ সময়গুলোর একটি।

তাঁকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, তিনি কি নিজেকে প্রতারিত মনে করেন? জবাবে ঈশা বলেন, “প্রতারিত? হ্যাঁ, আমি প্রতারিত হয়েছিলাম।”

তবে ঈশার এই বক্তব্যের বিষয়ে এখনো বাদশার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।