অর্থ বাণিজ্য প্রতিবেদক :   শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের ৩০ লাখ শেয়ার উপহার হিসেবে ভাইকে দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা রফিকুল ইসলাম মিয়া আরজু।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, রফিকুল ইসলাম মিয়া আরজু তাঁর মালিকানাধীন কোম্পানির ৩০ লাখ শেয়ার তাঁর ভাই মো. আক্তারুল ইসলামের কাছে হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেছেন। মো. আক্তারুল ইসলাম এনআরবিসি ব্যাংকের একজন সাধারণ শেয়ারহোল্ডার।

শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে উপহার (গিফট) হিসেবে হস্তান্তর ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের ৩০ লাখ শেয়ার উপহার হিসেবে ভাইকে দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা রফিকুল ইসলাম মিয়া আরজু।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, রফিকুল ইসলাম মিয়া আরজু তাঁর মালিকানাধীন কোম্পানির ৩০ লাখ শেয়ার তাঁর ভাই মো. আক্তারুল ইসলামের কাছে হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেছেন। মো. আক্তারুল ইসলাম এনআরবিসি ব্যাংকের একজন সাধারণ শেয়ারহোল্ডার।

শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে উপহার (গিফট) হিসেবে হস্তান্তর করা হবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ হস্তান্তর সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। গত ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে এ সময় গণনা শুরু হয়েছে।

ডিএসইর মাধ্যমে প্রচারিত ঘোষণায় এসব তথ্য জানিয়েছে এনআরবিসি ব্যাংক।