সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বাভাবিক লেনদেন, টাকা তুলছেন গ্রাহকরা
সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সাবেক এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের গ্রাহকেরা তাঁদের আবেদনের ভিত্তিতে টাকা তুলতে পারছেন।
গতকাল সোমবার মূলত ১ সেপ্টেম্বর টাকা তোলার জন্য আবেদন করা গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধ করা হয়েছে। টাকা ফেরত দেওয়ার পাশাপাশি কোনো কোনো শাখায় গ্রাহকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং মিষ্টিমুখ করানো হয়েছে। রাজধানীর ...
সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সাবেক এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের গ্রাহকেরা তাঁদের আবেদনের ভিত্তিতে টাকা তুলতে পারছেন।
গতকাল সোমবার মূলত ১ সেপ্টেম্বর টাকা তোলার জন্য আবেদন করা গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধ করা হয়েছে। টাকা ফেরত দেওয়ার পাশাপাশি কোনো কোনো শাখায় গ্রাহকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং মিষ্টিমুখ করানো হয়েছে। রাজধানীর সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা ঘুরে স্বাভাবিক লেনদেনের এমন চিত্র দেখা গেছে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাকরাইল শাখার ব্যবস্থাপক রহিম খান বলেন, ‘প্রত্যেক গ্রাহককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে এবং মিষ্টিমুখ করানো হয়েছে। শাখায় আবেদনকারী গ্রাহকদের টাকা দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘যাঁরা ১ সেপ্টেম্বর টাকা তোলার জন্য আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে কাউকে ফেরত দেওয়া হয়নি। কয়েকজন গ্রাহককে ব্যাংকের পক্ষ থেকে ফোনও করা হয়েছে।’
অন্যদিকে, সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকা এক্সিম ব্যাংকের পল্টন শাখায় গ্রাহকদের তেমন ভিড় দেখা যায়নি। শাখার কর্মকর্তারা জানান, গতকাল টাকা তোলার জন্য ১৭ জন গ্রাহকের আবেদন ছিল। তাঁদের মধ্যে মাত্র দুজন টাকা তুলতে শাখায় এসেছেন।
শাখা কর্মকর্তারা বলেন, ‘যে দুজন গ্রাহক এসেছেন, তাঁদের আবেদনের পুরো টাকাই পরিশোধ করে দেওয়া হয়েছে।’
রাজধানীর নয়াপল্টন শাখায়, যা আগে গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখা ছিল, টাকা তুলতে এসেছিলেন শারমিন জাহান। তিনি বলেন, ‘ব্যাংকে এসেই জরুরি টাকাটা পেয়েছি। এজন্য ভালো লেগেছে।’
এদিকে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হওয়ায় দীর্ঘদিন ধরে অর্থ উত্তোলন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কিছুটা কাটতে শুরু করেছে। বিভিন্ন শাখায় গ্রাহকদের স্বাভাবিকভাবে ব্যাংকিং সেবা নেওয়ার চিত্রও দেখা গেছে।
