খেলাধুলা ডেস্ক :   সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা নেই বাংলাদেশের। তবে অক্টোবর থেকে আবার শুরু হচ্ছে জাতীয় দলের ব্যস্ত সূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে অক্টোবরের আন্তর্জাতিক ক্রিকেট শুরু করবে বাংলাদেশ। সিরিজের একটি ম্যাচ হবে ঢাকায়, অন্যটি সিলেটে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ মঙ্গলবার দুই টেস্টের সূচি ঘোষণা করেছে। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেট ...

খেলাধুলা ডেস্ক : সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা নেই বাংলাদেশের। তবে অক্টোবর থেকে আবার শুরু হচ্ছে জাতীয় দলের ব্যস্ত সূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে অক্টোবরের আন্তর্জাতিক ক্রিকেট শুরু করবে বাংলাদেশ। সিরিজের একটি ম্যাচ হবে ঢাকায়, অন্যটি সিলেটে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ মঙ্গলবার দুই টেস্টের সূচি ঘোষণা করেছে। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজের আগে বাংলাদেশ সফরে এসে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২২ অক্টোবর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু হবে তিন দিনের সেই ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের অংশ। ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের জন্য সিরিজটি গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত ৬ টেস্টে ৩ জয়, ২ হার ও ১ ড্রয়ে ৫৫ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ অবস্থানে আছে বাংলাদেশ।

চলতি চক্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের পরও বাংলাদেশের আরও চারটি টেস্ট খেলা বাকি। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে আরও দুটি টেস্ট।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সব কটিতে জিততে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হবে।