ন্যাশনাল ব্যাংক পিএলসির দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-৩’ নির্ধারণ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। একই সঙ্গে ব্যাংকটির ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ রাখা হয়েছে।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ঋণমান নির্ধারণের তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ঋণমান নির্ধারণ করা হয়েছে।

দীর্ঘমেয়াদি ‘বিবিবি-’ ঋণমানের মাধ্যমে ব্যাংকটির ঋণ পরিশোধের সক্ষমতা গ্রহণযোগ্য পর্যায়ে রয়েছে বলে নির্দেশ করে। অন্যদিকে, স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ ঋণমান ব্যাংকটির স্বল্পমেয়াদি আর্থিক দায় ...

ন্যাশনাল ব্যাংক পিএলসির দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-৩’ নির্ধারণ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। একই সঙ্গে ব্যাংকটির ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ রাখা হয়েছে।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ঋণমান নির্ধারণের তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ঋণমান নির্ধারণ করা হয়েছে।

দীর্ঘমেয়াদি ‘বিবিবি-’ ঋণমানের মাধ্যমে ব্যাংকটির ঋণ পরিশোধের সক্ষমতা গ্রহণযোগ্য পর্যায়ে রয়েছে বলে নির্দেশ করে। অন্যদিকে, স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ ঋণমান ব্যাংকটির স্বল্পমেয়াদি আর্থিক দায় পরিশোধের সক্ষমতা সন্তোষজনক পর্যায়ে থাকার ইঙ্গিত দেয়।

‘স্থিতিশীল’ পূর্বাভাসের অর্থ হলো, বর্তমান পরিস্থিতিতে ন্যাশনাল ব্যাংকের ঋণমানে নিকট ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা নেই।