অর্থ বাণিজ্য প্রতিবেদক :   দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস বা রবিবার ভয়াবহ ধস হয়। সে পথেই ছিল সোমবারের বাজারও। তবে এদিন অনেক সাপোর্ট ও চেষ্টা করা হয় ইতিবাচক করার জন্য। যদিও সেটা খুব সামান্যতেই শেষ হয়। এরপরে মঙ্গলবার শুরু থেকে দুপুর ১টা ৩১ মিনিট পর্যন্ত উত্থান ছিল। কিন্তু এরপর পতনে নেমে যায়। আর বুধবার সারাদিন উত্থান-পতনে ছিল, যদিও শেষ হয়েছে সামান্য পতনে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে ...

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৩৮ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২৮ পয়েন্ট। তবে সোমবার অনেক চেষ্টায় বেড়েছিল ৯ পয়েন্ট। কিন্তু সপ্তাহ শুরু হয়েছিল (রবিবার) ১০৪ পয়েন্টের বড় ধস দিয়ে।

এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার ২ পয়েন্ট, বুধবার ২৩ পয়েন্ট ও মঙ্গলবার ৩৯ পয়েন্ট বেড়েছিল। তবে ওই সপ্তাহের বাকি দুই কার্যদিবসের মধ্যে সোমবার ১৬ পয়েন্ট ও রবিবার কমেছিল ৪১ পয়েন্ট।

এর আগের সপ্তাহের ৪ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ১৬ পয়েন্ট বাড়লেও বাকি ৩ কার্যদিবসের মধ্যে মঙ্গলবার ৩ পয়েন্ট, সোমবার ৭৯ পয়েন্ট ও রবিবার ৬৪ পয়েন্ট কমেছিল। এরও আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট বাড়লেও তার আগের ৬ কার্যদিবসের টানা পতনে সূচক কমে ১৩৪ পয়েন্ট।

আজ ডিএসইতে ৫১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৯০ কোটি ৪৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৭০ কোটি ৬৬ লাখ টাকার বা ১২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৫ টি বা ৪২.৬৪ শতাংশের। আর দর কমেছে ১৫০ টি বা ৩৮.৭৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭২ টি বা ১৮.৬০ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৮৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৫ টির, কমেছে ৭৩ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৮৬৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৮ পয়েন্ট।