বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ৪২৯ কোটি টাকা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (০৬-১০ সেপ্টেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে।একইসঙ্গে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৬ হাজার ৪৯৪ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ৯ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৮ হাজার ৪৯৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৩ হাজার ৬৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৫ হাজার ৪২৯ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (০৬-১০ সেপ্টেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে।একইসঙ্গে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৬ হাজার ৪৯৪ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ৯ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৮ হাজার ৪৯৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৩ হাজার ৬৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৫ হাজার ৪২৯ কোটি টাকা বা ০.৭৭ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৭৭১ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৪৪ কোটি ১০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৭২ কোটি ৮৫ লাখ টাকার বা ৯ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৭ পয়েন্ট বা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৫১৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৩ পয়েন্ট বা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১০৫পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬০ টির বা ১৫.৫৪ শতাংশের, কমেছে ৩১০ টির বা ৮০.৩১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টির বা ৪.১৪ শতাংশের।
