তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
বিনোদন প্রতিবেদক : লাল শাড়ি, হাতে কাচের চুড়ি, সঙ্গে মিষ্টি হাসি—সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সাজে হাজির হয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে তার প্রকাশ করা ছবির চেয়ে বেশি আলোচনা তৈরি করেছে ছবির ক্যাপশন।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন তিশা। এসব ছবিতে লাল শাড়িতে দেখা গেছে তাকে। সাজের সঙ্গে ছিল মানানসই অলংকার ও কাচের চুড়ি। কোনো ছবিতে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন, আবার কোনো ছবিতে মুখ আড়াল করে লাজুক ভঙ্গিতে পোজ ...
বিনোদন প্রতিবেদক : লাল শাড়ি, হাতে কাচের চুড়ি, সঙ্গে মিষ্টি হাসি—সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সাজে হাজির হয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে তার প্রকাশ করা ছবির চেয়ে বেশি আলোচনা তৈরি করেছে ছবির ক্যাপশন।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন তিশা। এসব ছবিতে লাল শাড়িতে দেখা গেছে তাকে। সাজের সঙ্গে ছিল মানানসই অলংকার ও কাচের চুড়ি। কোনো ছবিতে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন, আবার কোনো ছবিতে মুখ আড়াল করে লাজুক ভঙ্গিতে পোজ দিয়েছেন।
ছবিগুলো প্রকাশের পর তিশার ভক্ত-অনুসারীদের মধ্যে বেশ সাড়া পড়ে। অনেকেই তার সাজ ও হাসির প্রশংসা করেছেন।
তবে তিশার ক্যাপশনেই যেন ছিল অন্যরকম ইঙ্গিত। ছবিগুলোর সঙ্গে তিনি লিখেছেন, ‘কোয়ায়েটলি বিকামিং!’ যার অর্থ দাঁড়ায়—নীরবে নিজেকে বদলে নেওয়া বা নতুনভাবে গড়ে তোলা। এই ছোট্ট বার্তাই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
অভিনয়ের পাশাপাশি পোশাক ও সাজসজ্জাতেও তিশার নিজস্বতা রয়েছে। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়কেই বরাবর বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে শাড়িতে তাকে প্রায়ই দেখা যায়।
প্রায় দুই দশকের ক্যারিয়ারে নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিশা। সাম্প্রতিক সময়ে অভিনয়ে তুলনামূলক কম দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ ও ব্যক্তিজীবনের নানা মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি।
