বিনোদন ডেস্ক : ছাত্র, পুলিশ, কুস্তিগির—বিভিন্ন ধরনের চরিত্রে পর্দায় হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। এবার তাঁর চরিত্রের তালিকায় যুক্ত হতে পারে সুপারহিরো। বলিউডে এমনই গুঞ্জন চলছে। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও পরিচালক আর বাল্কীর সঙ্গে একটি বড় বাজেটের সুপারহিরো সিনেমা নিয়ে আমিরের আলোচনা চলছে বলে জানা গেছে।

তবে সিনেমাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। চিত্রনাট্য তৈরির কাজ চলছে। আমির খানকে এরই মধ্যে সিনেমাটির প্রস্তাব দেওয়া হয়েছে এবং অভিনেতাও ...

বিনোদন ডেস্ক : ছাত্র, পুলিশ, কুস্তিগির—বিভিন্ন ধরনের চরিত্রে পর্দায় হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। এবার তাঁর চরিত্রের তালিকায় যুক্ত হতে পারে সুপারহিরো। বলিউডে এমনই গুঞ্জন চলছে। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও পরিচালক আর বাল্কীর সঙ্গে একটি বড় বাজেটের সুপারহিরো সিনেমা নিয়ে আমিরের আলোচনা চলছে বলে জানা গেছে।

তবে সিনেমাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। চিত্রনাট্য তৈরির কাজ চলছে। আমির খানকে এরই মধ্যে সিনেমাটির প্রস্তাব দেওয়া হয়েছে এবং অভিনেতাও এতে আগ্রহ দেখিয়েছেন বলে খবর। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তিতে সই করেননি তিনি। ফলে সিনেমাটিতে আমিরের অভিনয়ের বিষয়টি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

জানা গেছে, আগামী কয়েক মাস সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও মূল চরিত্র নিয়ে কাজ করবেন নির্মাতারা। বড় বাজেটের এই সিনেমাটি বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা রয়েছে। তাই শুধু গল্প বা চরিত্র নয়, সিনেমার সেট, আবহ এবং সুপারহিরো চরিত্রটির চেহারা ও উপস্থাপন নিয়েও বিস্তারিত পরিকল্পনা করা হচ্ছে।

আমির খান সাধারণত কোনো সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে চিত্রনাট্য নিয়ে দীর্ঘ সময় কাজ করেন। গল্প ও চরিত্র নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না হলে তিনি সিনেমায় যুক্ত হন না। নতুন এই সুপারহিরো সিনেমার ক্ষেত্রেও নির্মাতাদের সঙ্গে চিত্রনাট্য নিয়ে বিস্তারিত আলোচনা করছেন তিনি।

সিনেমাটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হলে সাজিদ নাদিয়াদওয়ালা ও আর বাল্কীর সঙ্গে এটাই হবে আমির খানের প্রথম কাজ। সাজিদের সঙ্গে আমিরের দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও এখন পর্যন্ত একসঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি তাঁরা।

ফলে আমির খান সত্যিই সুপারহিরো চরিত্রে পর্দায় হাজির হলে সেটি যে বলিউডে বেশ আলোচনার জন্ম দেবে, তা বলার অপেক্ষা রাখে না।