অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট মিলসের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-৫’ নির্ধারণ করেছে বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড (বিডিআরএএল)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ঋণমানের পূর্বাভাস ‘পরিবর্তনশীল’ বা ‘ডেভেলপিং’ রাখা হয়েছে।

কোম্পানিটির ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ঋণমান নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ঋণমান নির্ধারণের সময় কোম্পানিটির আর্থিক ও ব্যবসায়িক বিভিন্ন পরিমাণগত এবং গুণগত তথ্য বিবেচনায় ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক :শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট মিলসের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-৫’ নির্ধারণ করেছে বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড (বিডিআরএএল)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ঋণমানের পূর্বাভাস ‘পরিবর্তনশীল’ বা ‘ডেভেলপিং’ রাখা হয়েছে।

কোম্পানিটির ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ঋণমান নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ঋণমান নির্ধারণের সময় কোম্পানিটির আর্থিক ও ব্যবসায়িক বিভিন্ন পরিমাণগত এবং গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে। ঋণমান ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য তথ্যও মূল্যায়ন করেছে রেটিং সংস্থাটি।

বিডিআরএএলের দেওয়া ঋণমান অনুযায়ী, মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি আর্থিক দায় পরিশোধের সক্ষমতা ‘বিবি-মাইনাস’ পর্যায়ে রয়েছে। স্বল্পমেয়াদি দায় পরিশোধের সক্ষমতা নির্দেশ করছে ‘এসটি-৫’ ঋণমান। পাশাপাশি ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে সংস্থাটি ‘পরিবর্তনশীল’ পূর্বাভাস দিয়েছে।