‘সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’, বাদশাকে নিয়ে ঈশা
বিনোদন প্রতিবেদক : র্যাপার বাদশার সঙ্গে বিচ্ছেদের পর এবার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখী। বর্তমানে রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী ঈশা সহ-প্রতিযোগী কণিকা মানের সঙ্গে আলাপচারিতায় দাবি করেছেন, সম্পর্কের সময় তিনি শারীরিক, মানসিক ও সামাজিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছেন।
কণিকা ঈশাকে প্রশ্ন করেন, কী ধরনের প্রতারণার মুখে পড়েছিলেন তিনি—শারীরিক, মানসিক নাকি সামাজিক? জবাবে ঈশা বলেন, ‘সব দিক থেকেই।’
সম্পর্কে থাকাকালে অনেক সময় তাঁর সন্দেহ হলেও তা বিশ্বাস ...
বিনোদন প্রতিবেদক : র্যাপার বাদশার সঙ্গে বিচ্ছেদের পর এবার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখী। বর্তমানে রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী ঈশা সহ-প্রতিযোগী কণিকা মানের সঙ্গে আলাপচারিতায় দাবি করেছেন, সম্পর্কের সময় তিনি শারীরিক, মানসিক ও সামাজিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছেন।
কণিকা ঈশাকে প্রশ্ন করেন, কী ধরনের প্রতারণার মুখে পড়েছিলেন তিনি—শারীরিক, মানসিক নাকি সামাজিক? জবাবে ঈশা বলেন, ‘সব দিক থেকেই।’
সম্পর্কে থাকাকালে অনেক সময় তাঁর সন্দেহ হলেও তা বিশ্বাস করতে চাননি বলে জানান ঈশা। তাঁর ভাষ্য, সম্পর্ক ভেঙে যাওয়ার পরই তিনি বুঝতে পারেন, এত দিন তাঁকে বোকা বানানো হচ্ছিল। ঈশা বলেন, ‘সম্পর্ক শেষ হওয়ার পরেই বুঝতে পারি, এত দিন ধরে আমার সঙ্গে খেলাই চলছিল।’
ঈশা জানান, সম্পর্ক চলাকালে বাদশার সব বন্ধু ও পরিচিতজনের সঙ্গে তাঁকে পরিচয় করানো হয়নি। তাঁকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই রাখা হয়েছিল।
প্রাক্তন সঙ্গীর প্রসঙ্গে ঈশা বলেন, ‘সুবিধার জন্য এমন কাউকে ও জীবনে রাখতে চায়, যার কাছ থেকে কিছু পাওয়া যায়। কিন্তু তার বদলে কোনো দায়িত্ব নিতে চায় না।’
সম্পর্কের ক্ষেত্রে প্রমাণকে গুরুত্ব দেওয়ার কথাও জানান ঈশা। তাঁর বক্তব্য, কেউ কোনো অভিযোগ বা তথ্য দিলে প্রমাণ ছাড়া তিনি তা বিশ্বাস করেন না। সম্পর্কের ক্ষেত্রেও শুরুতে একইভাবে বিষয়গুলো দেখেছেন তিনি।
ঈশার দাবি, সম্পর্কে থেকেও তাঁর প্রাক্তন সঙ্গী প্রতারণার আশ্রয় নিয়েছিলেন।